بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
হযরতের পরিচিতি
হযরত শায়খ ড. মুশতাক আহমদ দা. বা.
শায়খুল হাদীস
পরিচালক, জামিয়া শায়খ যাকারিয়্যা কমপ্লেক্স
উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
খতীব ও মুফাসসিরে কুরআন
গ্রন্থপ্রণেতা ও গবেষক
জন্ম ও বংশ
শিক্ষাজীবন
উস্তাযবৃন্দ
কর্মজীবন
প্রতিষ্ঠান
গ্রন্থাবলি
অনুবাদ ও সম্পাদনা
খিলাফত
মাহফিল
জন্ম ০২ ডিসেম্বর ১৯৬৭ ঈ.
জন্মস্থান পানশাহী, কচুয়া, চাঁদপুর
দাওরায়ে হাদীস ১৯৮৫ — সম্মিলিত মেধাতালিকায় ২য়
সর্বোচ্চ শিক্ষা পিএইচ.ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০০)
১ জন্ম, বংশ ও পরিবার
হযরত শায়খ ড. মুশতাক আহমদ ১৯৬৭ সালের ২ ডিসেম্বর চাঁদপুর জেলার কচুয়া থানার পানশাহী গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মাওলানা মুহাম্মাদ মূসা রহ. — একজন আলিম ও শিক্ষক। পিতৃপুরুষের ধারা: মাওলানা মুহাম্মাদ মূসা ইবনে ওয়াজুদ্দীন ইবনে ওয়ালী মাহমুদ মজুমদার ইবনে ইন্দুরী মজুমদার রহ.।
পারিবারিক জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
২ শিক্ষাজীবন
কওমী শিক্ষাধারা
আশরাফুল উলূম বড়কাটারা মাদরাসা, ঢাকা — ১৯৭৫ থেকে ৩ বছর (প্রাথমিক স্তর)
জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা — ৩ বছর
দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম — ৩ বছর
জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা — দাওরায়ে হাদীস, ১৯৮৫ ঈ.; সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান
দারুল উলূম দেওবন্দ, ভারত — তাকমীলে হাদীস; পরীক্ষায় ২য় স্থান
সরকারি ও বিশ্ববিদ্যালয় শিক্ষা
দাখিল, আলিম, ফাযিল ও কামিল — প্রতিটিতে প্রথম বিভাগ
কামিল হাদীস ১৯৮৬ — সম্মিলিত মেধাতালিকায় ৫ম স্থান
স্নাতক (সম্মান), ঢাকা বিশ্ববিদ্যালয় — ১৯৮৮; প্রথম শ্রেণি
স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় — ১৯৯০; প্রথম শ্রেণিতে প্রথম স্থান
এম.ফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় — ১৯৯৫
পিএইচ.ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় — ২০০০; তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের হাত থেকে সনদ গ্রহণ
৩ উল্লেখযোগ্য উস্তাযবৃন্দ
ঢাকায়
মাওলানা মুহাম্মাদ মূসা রহ. (পিতা)
মাওলানা মুহাম্মাদ ইসহাক রহ. (চাচা)
আল্লামা নূর হুসাইন কাসেমী রহ.
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ
আল্লামা উবায়দুল্লাহ ফারুক
আল্লামা আবদুল হাফীজ (ফরিদাবাদ)
আল্লামা সুলাইমান নুমানী রহ.
আল্লামা মুফতী গোলাম মুস্তফা
আল্লামা মুফতী আবদুল হান্নান
আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.
হাটহাজারীতে
আল্লামা শায়খ আহমদ রহ.
আল্লামা মুহাম্মদ কাসেম রহ.
আল্লামা আহমদুল হক রহ.
আল্লামা আহমদ শফী রহ.
দারুল উলূম দেওবন্দে
আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী
আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ.
আল্লামা আবদুল হক শায়খে ছানী রহ.
আল্লামা নাসীর আহমদ খান
আল্লামা ক্বমরুদ্দীন
৪ শিক্ষকতা ও কর্মজীবন
দরস ও তাদরীস
১৯৮৬ কুমিল্লা কাসেমুল উলূম মাদরাসা ১ বছর শিক্ষকতা
১৯৮৭–১৯৯০ পীরজঙ্গী শামসুল উলূম মাদরাসা, ঢাকা ৩ বছর
১৯৯০–১৯৯৭ চৌধুরীপাড়া দারুল কুরআন মাদরাসা ৭ বছর
১৯৯৭–২০০৪ দারুল উলূম রামপুরা মাদরাসা উচ্চতর দরস
২০০৪ – বর্তমান জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে মাদরাসা শায়খুল হাদীস
বর্তমান সোনারগাঁও উলুকান্দি আশরাফুল উলূম ও মোহাম্মদপুর ফাতিমাতুয যাহরা মাদরাসা হাদীসের দরস
সরকারি দায়িত্ব, ইমামত ও খিতাবত
১৯৯৫ – বর্তমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উপপরিচালক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১৯৮৭–১৯৯৭ খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদ ইমাম
১৯৯৭ – বর্তমান তেজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ খতীব
১৯৯৫ – বর্তমান ইসলামিক ফাউন্ডেশন মসজিদ যোহর ও আসরের ইমামতি
১৯৯১ – বর্তমান বাংলাদেশ টেলিভিশন ইসলামী অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ
১৯৮৭ – বর্তমান তাফসীরুল কুরআন মাহফিল দেশব্যাপী তাফসীর ও বয়ান
৫ প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান
জামিয়া শায়খ যাকারিয়্যা কমপ্লেক্স
২০০৮ – বর্তমান
উত্তরখান কাঁচিউড়া, ঢাকা — প্রায় দেড় একর জমির উপর প্রতিষ্ঠিত। মক্তব, হিফয বিভাগ, কিতাব বিভাগ, দারুল ইফতা, দাওরায়ে হাদীস ও সমৃদ্ধ পাঠাগার নিয়ে পরিচালিত।
সায়্যিদা আয়েশা সিদ্দিকা বালিকা মাদরাসা
২০১৫ – বর্তমান
নারী শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার জন্য প্রতিষ্ঠিত মাদরাসা, যেখানে কুরআন, হাদীস ও ইসলামী শিক্ষার পাশাপাশি আদব-আখলাক গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
৬ রচিত গ্রন্থাবলি
১৫টি
এই নামে কোনো গ্রন্থ পাওয়া যায়নি।
১ তাহরীকে দেওবন্দ
২ শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী
৩ ইসলামের আদেশ ও নিষেধ
৪ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আলিমদের অবদান
৫ উলূমুল হাদীস
৬ ইসলামের দৃষ্টিতে বিদআত
৭ ইসলামের দৃষ্টিতে আইন ও বিচার
৮ ওহীর মর্ম ও তাৎপর্য
৯ সায়্যিদ আহমদ শহীদ জীবন ও সংগ্রাম
১০ আহকামে ইসলাম
১১ আখলাকুস সাহাবা
১২ যাকাত ও দান সাদাকা
১৩ তারবিয়্যাত নামা
১৪ ফুয়ূযাতে জমীরী
১৫ শবগুযারীর ওযীফা
৭ অনুবাদ ও সম্পাদনা
অনূদিত গ্রন্থ
ইসলামী জীবন — মাওলানা মনজুর নুমানী রহ.-এর “ইসলাম কেয়া হ্যায়” অবলম্বনে
দারুল উলূম দেওবন্দের ইতিহাস — “তারীখে দারুল উলূম দেওবন্দ” অবলম্বনে
উলামায়ে হিন্দ কা শানদার মাযী — ৩য় খণ্ড
ঈমানী গল্প — “আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত” অবলম্বনে
সম্পাদনা
সহকারী সম্পাদক — মাসিক অগ্রপথিক (ইসলামিক ফাউন্ডেশন সাহিত্য পত্রিকা)
সহকারী সম্পাদক — ত্রৈমাসিক ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা
সম্পাদক — ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ বিভাগ (বর্তমান)
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিভিন্ন গ্রন্থ ও সাময়িকীর সম্পাদনা
৮ বাইআত, ইজাযত ও খিলাফত
ইলমে হাদীস ও ইলমে তাসাউফ-ইসলাহে নফসের ক্ষেত্রে তিনি যুগশ্রেষ্ঠ বুযুর্গদের কাছ থেকে ইজাযত ও খিলাফত লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য —
শায়খ জামীল উদ্দীন নানুপুরী রহ.
শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ যাকারিয়্যা রহ.
মালিক শাহ আবদুল হাফীজ আল-মক্কী রহ.
আল্লামা সুলাইমান নুমানী রহ.
৯ নিয়মিত ইসলাহী মাহফিল
মাসের ১ম শুক্রবার
জামিয়া শায়খ যাকারিয়্যা কমপ্লেক্স, উত্তরখান কাঁচিউড়া, ঢাকা — মাসিক ইসলাহী মাহফিল ও তালীম।
মাসের ২য় শুক্রবার
তেজগাঁও রেলওয়ে জামে মসজিদ, ঢাকা — মাসিক ইসলাহী মাহফিল ও তালীম।
হযরতের বয়ান ও লেখনী
হযরতের নিয়মিত বয়ান, তাফসীর, প্রবন্ধ ও রচনাসমগ্র উপভোগ করুন — এবং মাদরাসা ও খানকার উন্নয়নে অংশ নিন।
↑